মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

বিদায়ী সপ্তাহে (২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৭৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ০৬ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকার। আর তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের ১০ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফারইস্ট নিটিংয়ের ৯ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা, ইবনে সিনা ফার্মার ৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা, গ্রামীণফোনের ৮ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকা, অগ্নি সিস্টেমসের ৮ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকা, একমি ল্যাবরেটরিজের ৮ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৮ কোটি ১২ লাখ ২৪ হাজার টাকা এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৭ কোটি ১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেন দেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *