শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিভিও পেট্রোর শেয়ার

বিদায়ী সপ্তাহে (০৫-০৯ অক্টৈাবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ২৮৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার প্রায় ২৫.১২ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৯৬ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৫.১২ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিভিও পেট্রোর শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২১ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.২৭%।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর – সোনালী পেপারের ২.৯৬%, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২.৮৮%, সামিট অ্যালায়েন্স পোর্টের ২.৬০%, ওরিয়ন ইনফিউশনের ২.৪৯%, প্রগতি ইন্স্যুরেন্সের ২.২৮%, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২.২৪%, ডোমিনেজের ২.১৬%, রবি আজিয়াটার ২.১৫% ও খান ব্রাদার্সের ২.০৯% লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *