বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশনের

বিদায়ী সপ্তাহে (০৪-০৮ জানুয়ারি ২০২৬) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠেছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকার, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৮৩ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৪.২৯ শতাংশ।
লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সিটি ব্যাংক। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৬ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪৩ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে উত্তরা ব্যাংকের প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা, ফাইন ফুডসের ১১ কোটি ২৪ লাখ টাকা , সায়হাম কটনের ৯ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ৮ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকা, লাভেলো আইসক্রীমের ৭ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকা, যমুনা ব্যাংকের ৭ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা এবং সাপোর্ট লিমিটেডের ৭ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *