রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে (১৮ জানুয়ারি-২২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৬২ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩.৯৩ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৩ শতাংশ।
লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সিটি ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১১ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মা, ফাইন ফুডস, ব্র্যাক ব্যাংক, বিএসসি, লাভেলো আইসক্রিম এবং খান ব্রাদার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *