শনিবার, জুন ২০, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স পোর্ট

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৩৫ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৩০ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৮৯ শতাংশ।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা ৩৩ কোটি ১৩ লাখ, বিডি থাই অ্যালুমিনিয়াম ২৬ কোটি ৩৭ লাখ, ব্রাক ব্যাংক ২৩ কোটি ২৪ লাখ, ডমিনেজ স্টিল ১৯ কোটি ৯১ লাখ, বিডি থাই ফুড ১৭ কোটি ৭৮ লাখ, জেনেক্স ইনফোসিস ১৭ কোটি ৩৩ লাখ ও সিটি ব্যাংক ১৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *