রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের ২৩ শতাংশই ১০ কোম্পানির শেয়ারে

গেল সপ্তাহে (০৪-০৮ ফেব্রুয়ারী) প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮ হাজার ৪৭৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৩.৪৬ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ৩৯৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে মোট লেনদেনের ২৩.৪৬ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

এই ১০ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৩৯ লাখ ৮৯ হাজার ৮৭ টি শেয়ার হাত বদলের মাধ্যমে ২৪৭ কোটি ৭০ লাখ টাকায় লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ২.৯২%।

বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং ফুডের ২.৯১%, বিডি থাই অ্যালুমিনিয়ামের ২.৭২%, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ২.৫৮%, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ২.৩৯%, আইএফআইসি ব্যাংকের ২.১৬%, অলিম্পিক এক্সেসরিজের ২.০৭%, ফরচুন সুজের ২.০৫%, মালেক স্পিনিংয়ের ১.৮৯% ও ইভিন্স টেক্সটাইলের ১.৭৮% শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *