সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের ২৯ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

বিদায়ী সপ্তাহে (২৯ ডিসেম্বর-২জানুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৩৯২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৮.৫৬ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৯৬ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৮.৫৬ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২১ কোটি ০৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৬.০৫%।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – রবি অজিয়াটার ৩.১০%, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩.১০%, সিটি ব্যাংকের ২.৭১%, পূবালী ব্যাংকের ২.৫৬%, ফাইন ফুডের ২.৪৭%, আলিফ ইন্ড্রাস্ট্রিজের ২.৩৫%, সান লাইফ ইন্স্যুরেন্সের ২.২৬%, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১.৯৯% ও লাভেলো আইসক্রীমের ১.৯৭% লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *