বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহে দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানি ও ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটির মধ্যে-
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত অর্থবছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৭ পয়সা, যা আগের বছর ১ টাকা ১৪ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ১২ পয়সা।
আগামী ৩০ জুন, ২০২৫ তারিখ বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ জুন, ২০২৫।
রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি: কোম্পানিটি সর্বশেষ হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩ হাজার ৩৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) ঘোষণা করেছে, যা ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৩৩৩ টাকা লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা। কোম্পানির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫৯ টাকা ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৭৩ টাকা ৬৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫০ টাকা ৬৪ পয়সা। যা আগে ছিল ২৫২ টাকা ৬৯ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ২২ টাকা ৫৫ পয়সা, যা ২০২৩ সালে ছিল ২৫৩ টাকা ৫৭ পায়সা।
উল্লেখ, ঘোষণাকৃত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ মে, ২০২৫ তারিখ সকাল ১১ টায় কোম্পানির ৬৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ এপ্রিল, ২০২৫ (মঙ্গলবার)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *