সাপ্তাহে বেশি লোকসানে রয়েছেন আর্থিক খাতের বিনিয়োগকারীরা
সপ্তাহের ব্যবধানে (০৯-১৩ মার্চ) শেয়ারবাজারের বিনিয়োগকারীরা ১১ খাতের শেয়ারে লোকসানে রয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন আর্থিক খাতের বিনিয়োগকারীরা। সপ্তাহের ব্যবধানে এখাতে বিনিয়োগকারীদের শেয়ার দর কমেছে ২ শতাংশ। এরপর দর কমার দ্বিতীয় খাত হলো পাট এবং তথ্য প্রযুক্তি। এ দুই খাতে বিনিয়োগকারীরা যুগপৎভাবে ১.৪০ শতাংশ লোকসানে রয়েছে।
একই সময়ে ০.৯০ শতাংশ দর কমায় লোকসানের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সিমেন্ট এবং সেবা ও আবাসন খাত।
এছাড়া, টেলিকমিউনিকেশন খাতের শেয়ারে ০.৮০ শতাংশ, বিবিধ খাতে ০.৭০ শতাংশ, প্রকৌশল খাতে ০.৬০ শতাংশ, বস্ত্র খাতে ০.১০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ১০ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.০২ শতাংশ লোকসান রয়েছে বিনিয়োগকারীরা।
