বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সাফকো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ থাকবে আরও আড়াই মাস

পুঁজিবাজার প্রেস.কম :পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের উৎপাদন কার্যক্রম গত বছরের ১২ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। এটি আরো আড়াই মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ১৬ আগস্ট পর্যন্ত সাফকো স্পিনিংয়ের কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদ-উল-আজহার ছুটিও আছে।
কোম্পানিটি জানিয়েছে, দেশের বস্ত্রখাতের আর্থিক অবস্থায় বিদ্যমান অস্থিরতা, উদ্বেগ এবং স্থানীয় বাজারে কাঁচামালের উচ্চ মূল্যের কারণে কর্তৃপক্ষ কারখানার উৎপাদন আরও আড়াই মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
গত বছরের ১৮ ফেব্রুয়ারি সাফকো কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোম্পানির পরিচালনা পর্ষদ ২ মাসের জন্য উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই বছরের জুন মাসে কোম্পানিটি জানিয়েছিল, ১ জুলাই তারা ফের উৎপাদন শুরু করবে। তবে বাস্তবে সেটি হয়নি। এর মধ্যে ডিএসইর একটি পরিদর্শক টিম কারখানা পরিদর্শন করে সেটি বন্ধ পেয়েছে। এ তথ্য ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ ও প্রচার করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *