সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আটক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার হন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। তিনি জানান, নিউমার্কেট থানার একটি মামলায় আজ বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান।
সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন। তবে আনিসুল হক দেশেই গা ঢাকা দিয়েছেন বলে জানা গিয়েছিল
