বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
ব্যাংক

সিটি ব্যাংকের ৪ অক্টোবরের ইজিএম বাতিল

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিতব্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) বাতিল করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ব্যাংকটি জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ৪ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠেয় ইজিএম বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে পূর্বনির্ধারিত সময় ও তারিখে ইজিএমটি আর অনুষ্ঠিত হবে না।

এর আগে গত ২৫ আগস্ট ইজিএম অনুষ্ঠানের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তথ্য জানিয়েছিল সিটি ব্যাংক। তবে পর্ষদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওই সভা বাতিল করা হয়েছে।

ব্যাংকটির পক্ষ থেকে ইজিএম বাতিলের কারণ বিস্তারিতভাবে জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *