সিলকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৯ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১৬ পয়সা। যা আগের বছরের একই সময়ে ৪০ পয়সা ছিল।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৫২ পয়সা
