সুদিন ফিরছে ৯ কোম্পানির শেয়ারের
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিদায়ী সপ্তাহে ‘জেড’ গ্রুপে স্থানান্তর করেছিল ২৩ কোম্পানির শেয়ার। এরমধ্যে ৯ কোম্পানির শেয়ারকে ‘এ’ এবং ‘বি’ গ্রুপে ফিরিয়ে আনা হয়েছে।
কোম্পানিগুলো হলো-আলিফ ইন্ডাস্ট্রিজ, একমি পেস্টিসাইডস, এশিয়া ল্যাবরেটরিজ, বিবিএস, বিকন ফার্মা, রহিমা ফুড, শেফার্ড ইন্ডাষ্ট্রিজ, মোজ্জাফর হোসেন নিটিং স্পিনিং ও ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজ, একমি পেস্টিসাইডস, এশিয়া ল্যাবরেটরিজ, বিকন ফার্মা, রহিমা ফুড ও ইউনিয়ন ইন্স্যুরেন্স-কে ‘এ’ গ্রুপে ফিরিয়ে আনা হয়েছে।
অন্যদিকে, বিবিএস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, মোজ্জাফর হোসেন নিটিং স্পিনিং মিলকে ‘বি’ ক্যাটাগরিতে ফিরিয়ে আনা হয়েছে।
