বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সুহৃদ ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দরপতন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে দর কমেছে ২৩০টি কোম্পানির। এর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৩ মার্চ) কোম্পানিটির শেয়ারদর আগেরর দিনের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৬ দশমিক ৩৮ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর কমেছে আগের দিনের তুলনায় ৬ দশমিক ০৬ শতাংশ। আর ৫ দশমিক ১০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে স্টাইলক্রাফট লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আরামিট সিমেন্ট, মিডল্যান্ড ব্যাংক, জাহিন স্পিনিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, বাংলাদেশ অটোকারস, লিগ্যাসি ফুটওয়্যার এবং মিথুন নিটিং অ্যান্য ডাইং লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *