সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন ৩০০ কোটি টাকার নিচে
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে। তবে সূচক বাড়লেও এদিন লেনদেন কমেছে। এছাড়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ৩৪.০২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে। সেই সঙ্গে ‘ডিএসই-৩০’ সূচক ১৩ দশমিক ০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২১ পয়েন্টে। আর ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ বেড়েছে ৭ দশমিক ৪৭ পয়েন্ট।
ডিএসইতে আজ ২৯৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৫৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে আজ ১৬০টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। কমেছে ৮টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে, মাত্র ১৫৩টি কোম্পানি তাদের দর বাড়িয়েছে।
