সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৬৪ কোটি টাকা
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৫ টির শেয়ারদর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে,বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৪ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৮৪ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ০ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৭ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ২ দশমিক ০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৭ কোটি
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৬৬৪ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৫টি, কমেছে ১০৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির শেয়ারের।
