সূচকের উত্থানে দেড় ঘণ্টায় লেনদেন ৪৫২ কোটি টাকার
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৩ টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১২টা ০৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪০ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৫৪ পয়েন্টে।
