শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
এক্সক্লুসিভ

সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ৬০০ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার অংকের লেনদেনের পরিমাণ ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩২ দশমিক৯৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৬৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১১৭৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১৯৩০ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৬০৭ কোটি ২০ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ২৮ লাখ ৩৯ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৬টি কোম্পানির, বিপরীতে ১৫৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *