সূচকের উত্থানে লেনদেন শুরু
আজ বৃহ্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ১২৯ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৪.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৮ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৮.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৫ পয়েন্টে।
ডিএসইতে ৩৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯৫ টির, কমেছে ৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৮০ লাখ ৭৩ হাজার ২৬৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে
