শনিবার, অক্টোবর ৩, ২০২৬
আজকের সংবাদ

সূচকের পতনে লেনদেন ৯৯৪ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩১৮টি কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ৯৯৪ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (১৭ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৫ দশমিক ৯৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮১৪ পয়েন্ট
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ৬১ পয়েন্ট কমে ১১৫৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৫৬ পয়েন্ট কমে ২১৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৯৯৪ কোটি ৮৫ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৩০ কোটি ৭৬ লাখ ৭১ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৪টি কোম্পানির, বিপরীতে ৩১৮ কোম্পানির দর কমেছে। আর ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *