রবিবার, আগস্ট ৩০, ২০২৬
আজকের সংবাদ

সূচকের পতনে দর হারিয়েছে তিন শতাধিক শেয়ার

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ৩০৯ কোম্পানির দর কমেছে। তবে টাকার অংকে গত কার্যদিবসের তুলনায় লেনদেন সামান্য কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববারবার (৩০ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪১ দশমিক ৩৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬১৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৪২ পয়েন্ট কমে ১১২৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১২ দশমিক ৬৫ পয়েন্ট কমে ২১২২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫১৮ কোটি ৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ১ লাখ ৪৮ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৯টি কোম্পানির, বিপরীতে ৩০৯টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *