বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সূচকের পতনে দুই ঘণ্টায় লেনদেন ১২৯ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা ০৮ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২১১ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ১৭ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৭৩ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬০ ও ১৯৩৮ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১২৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৪ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *