বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ৬৫৫ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন ৬৫৫ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩৪ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৪১ পয়েন্ট কমে যথাক্রমে ১২৩৫ ও ২১৯২ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৬৫৫ কোটি ২ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০০টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *