বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ছাড়ালো ১হাজার ২২২ কোটি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়া ও নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৮ শেয়ারের দর কমেছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ ১ হাজার ২২২ কোটি টাকা ছাঁড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৯৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৭০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১১১৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৫২ পয়েন্ট কমে ২১২৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ ৪২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ ৮৮ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির, বিপরীতে ২৩৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *