মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
আজকের সংবাদ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় দুই ঘণ্টায় লেনদেন ২৫১ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২৬৯ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টায় অর্থাৎ ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৪৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৬ এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ১২৮ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৫১ কোটি ৮৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *