বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সূচকের সঙ্গে লেনদেন সামান্য বাড়লো

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকের লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৯ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ১৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৪৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১১৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১৯০২ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৬৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৬৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭২টি কোম্পানির, বিপরীতে ১৬০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *