শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
এক্সক্লুসিভ

সূচক কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের নিম্নগতিতে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২০ মে ) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৯৩ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৫৬১ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪০৯ কোটি ১৮ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, দর কমেছে ২৭৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *