মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

সূচক কমলেও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দেশের শেয়ারবাজারে পতন হয়েছে। সোমবার (৩ জুলাই) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকের পতন হয়েছে। তবে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১১ দশমিক ৯৩ পয়েন্ট কমেছে। লেনদেন শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৩১ পয়েন্টে।

ডিএসইর বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ সোমবার ০ দশমিক ৪২ পয়েন্ট হারিয়েছে। এছাড়াও শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ কমেছে ২ দশমিক ৪৬ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *