সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

সূচক নিম্নমুখী, দেড় ঘণ্টায় ১৪৪ শেয়ারের দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৪টির শেয়ারদর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৭ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২১২ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৩৫ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ১১ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৬ ও ১৯১১ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১১০ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *