সূচক বাড়লেও মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে
সূত্র মতে, আজ (১৯ জুলাই) ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহ সূচক( ডিএসইএস) ০ দশমিক ৪১ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৭ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ২০০ পয়েন্টে দাঁড়িয়েছে।
সপ্তাহের চতুর্থ কর্মদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণও।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন লেনদেন হওয়া ৩৬৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৬টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৬৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৮৫টির।
বুধবার ডিএসইতে ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১০৪৪ কোটি ৫৬ লাখ টাকা।
