সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির বোর্ড সভা আগামী ৭ ফেব্রুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
