বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

সেন্ট্রাল ইন্সুরেন্সের প্রধান নির্বাহী হিসেবে খসরু দস্তাগীর এর নিয়োগ অনুমোদন

নন-লাইফ বীমা খাতের ১ম প্রজন্মের সেন্ট্রাল ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রস্তাবিত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে খসরু দস্তগীর আলমের নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ (আইডিআরএ)।

সোমবার (২৮ অক্টোবর) সেন্ট্রাল ইন্স্যুরেন্স এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, খসরু দস্তগীর আলম সাধারণ বীমা কর্পোরেশন হতে বর্তমানে যে অবসরোত্তর ছুটি (পি.আর.এল) ভোগ করছেন তা অবশিষ্টাংশ বাতিল হওয়া সাপেক্ষে সেন্ট্রাল ইনস্যুরেন্স কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদানের তারিখ হতে তার নিয়োগ কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *