শুক্রবার, জুন ৫, ২০২৬
কোম্পানি সংবাদ

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর “বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন-২০২৪”

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডএর বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন২০২৪” গত ২৯শে জানুয়ারী ২০২৫ইং বুধবার, সাইমন.এইচ.চৌধুরী হল, ঢাকা ক্লাব এ অনুষ্ঠিত হয়।

কোম্পানীর চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ হোসেন প্রধান অতিথি এবং মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ করিম বিশেষ অতিথি হিসাবে উক্ত সভার আসন  অলংকৃত করেন। সম্মেলনে কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব খসরু দস্তগীর আলম সভাপতিত্ব করেন।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অত্র কোম্পানীর সাবেক চেয়ারম্যান জনাব শাহ আলম চৌধুরী, অত্র কোম্পানীর সাবেক চেয়ারম্যান ও পরিচালক জনাব মোহাম্মদ মুছা, পরিচালক সাব্বির উল কবির, পরিচালক জনাব মোঃ নুরুল ইসলাম, পরিচালক জনাব ইফতেহার মালেক এবং স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান জনাব মোঃ আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস। 

কোম্পানীর চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ হোসেন সকলকে বীমাবিধি তথা  বীমার সঠিক নিয়মনীতি অনুসরনপূর্ব্ক বীমা প্রিমিয়াম আহরন করে কোম্পানীকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আহবান জানান। তিনি ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে অত্র কোম্পানীর প্রিমিয়াম আয় বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করে কর্মকর্তা/কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ করিম বীমা দাবী দ্রুত পরিশোধ করে বীমাকারীদের বীমার সুফল প্রাপ্তিতে বিশেষ দৃষ্টি দেওয়ার পরামর্শ প্রদান করেন।  

কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব খসরু দস্তগীর আলম ভবিষ্যতে প্রিমিয়াম আয়, সম্পদ সুনাম আরো বৃদ্ধি করার প্রয়াসে সকল স্তরেরকর্মকর্তা/কর্মচারীদেরকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পরিপালনের আহবান জানান এবং কোম্পানীকে আগামীতে একটি আধুনিক প্রযুক্তিনির্ভর বীমা কোম্পানী বিনির্মানে সম্মেলনে আগত শাখাপ্রধানগনের নিকট আন্তরিক সহযোগীতা কামনা করেন।

অত্র বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন২০২৪” সঞ্চালনা করেন অত্র কোম্পানীর কোম্পানী সচিব জনাব মোঃ নূর-উল-আলম এফসিএস, এল.এল.বি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *