বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সেন্ট্রাল ফার্মার অস্তিত্ব টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে শঙ্কা

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের সমস্যার কোন শেষ নাই। যাতে কোম্পানিটির ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। তারপরেও লোকসানি এ কোম্পানিটির শেয়ার দর গত কিছুদিন বেড়েছে।
কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কার কথা জানিয়েছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরে শেষে বা গত ৩০ জুন পূঞ্জীভুত লোকসান বেড়ে দাঁড়িয়েছে ১০৮ কোটি ৫৪ লাখ টাকায়। যে কোম্পানি কর্তৃপক্ষ নতুন অর্থের সংস্থানে ব্যর্থ ও তারা ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না। এছাড়া এনবিআর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাওনা দাবি করেছে, কোম্পানির বিক্রি বাড়ছে না, বিক্রি মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি হয়, উৎপাদন লাইনে সীমাবদ্ধতা রয়েছে ও ড্রাগ সনদের নবায়ন হয়নি।
সেন্ট্রাল ফার্মার এ সমস্যার কারনে কোম্পানিটির ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
উল্লেখ্য, ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সেন্ট্রাল ফার্মার পরিশোধিত মূলধনের পরিমাণ ১১৯ কোটি ৮০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৯২.৩৩ শতাংশ। কোম্পানিটির বুধবার (২৬ ফেব্রুয়ারি) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ১৩.৩০ টাকায়।
যে শেয়ারটির দর গত ২৮ নভেম্বর ছিল ৮.৮০ টাকায়। যেখান থেকে ৩ মাসের ব্যবধানে ১৩.৩০ টাকায় উঠে এসেছে। এক্ষেত্রে শেয়ার দর বেড়েছে ৪.৫০ টাকা বা ৫১ শতাংশ। যার পেছনে কোন যৌক্তিক কারণ খুঁজে পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
বি:দ্র: সেন্ট্রাল ফার্মার বিভিন্ন অনিয়ম নিয়ে পরবর্তী পর্বে বিস্তারিত তুলে ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *