বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

সোনালী আঁশের বোনাস লভ্যাংশে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাববছরের ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি আলোচ্য বছরে ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ। আর বাকি ১০ শতাংশ নগদ লভ্যাংশ।

সমাপ্ত হিসাব বছরে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৬ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *