বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সোমবার লেনদেনের সেরায় ১০ শেয়ার

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৫ জানুয়ারি) লেনদেনের সেরায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ৩৯ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯ লাখ ৭৯ হাজার টাকার।

২৫ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।

লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, সী পার্ল রিসোর্ট, স্বন্ধানী ইন্সুরেন্স, কর্ণফুলী ইন্সুরেন্স, বসুন্ধরা পেপার মিলস, মেঘনা লাইফ ইন্সুরেন্স এবং রূপালী ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *