সোমবার স্পট মার্কেটে যাচ্ছে তিন কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া, ঢাকা ডাইং ও সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল ১৮ ডিসেম্বর, সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ১৯ ডিসেম্বর, মঙ্গলবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর, বুধবার। রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।
