স্কয়ার ফার্মা‘র ব্যবস্থাপনা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারমূল্যে (পাবলিক এবং ব্লক মার্কেটে) উল্লেখিত পরিমান শেয়ার ক্রয় করবেন।
