স্কয়ার ফার্মার ১৩০% নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩১ টাকা ২৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২৭ টাকা ৪ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪ টাকা ২০ পয়সা।
এদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭৮ টাকা ৯৯ পয়সা।
