বুধবার, এপ্রিল ২২, ২০২৬
এক্সক্লুসিভ

স্টাইলক্রাফটের লোকসান আরও বেড়েছে ২৯ শতাংশ

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেড। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না।
সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ টাকা ৩২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৪ টাকা ৮৭ পয়সা লোকসান হয়েছিল। তাতে কোম্পানিটির লোকসান আরও ২৯ শতাংশ বেড়েছে।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫ টাকা ৭০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *