স্পট মার্কেটে যাচ্ছে ৩ প্রতিষ্ঠান
আগামীকাল ১২ ডিসেম্বর, ২০২৪ তারিখ বৃহস্পতিবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- অগ্নি সিস্টেমস, ইস্টার্ন ক্যাবলস এবং আইবিবিএল সেকেন্ড পারপেচুয়াল মুদারাবা বন্ড।
প্রতিষ্ঠানগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখ (রোববার)। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর, ২০২৪ তারিখ (মঙ্গলবার)।
রেকর্ড ডেটের কারনে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন উল্লেখিত দিনে বন্ধ থাকবে।
