সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

হাইডেলবার্গ সিমেন্টের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির নাম ‘হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড’ এর পরিবর্তে ‘হাইডেলবার্গ ম্যাটারিয়েলস বাংলাদেশ পিএলসি’ রাখার প্রস্তাবে সম্মতি দিয়েছে ডিএসই।

আগামীকাল বৃহস্পতিবার (১৩ জুন) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে।

এর আগে, গত ৮ মে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা নাম পরিবর্তনের বিষয়ে সম্মতি দিয়েছেন। পরবর্তীতে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকেও অনুমোদন পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *