বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

হামি ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২২ সেপ্টেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০ কোম্পানির মধ্যে ২৩৩টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৯ টাকা ৪০ পয়সা বা ৯.৯৪ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৭.১৪ শতাংশ।
আর ১ টাকা ২০ পয়সা বা ৬.৮৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডমিনেজ স্টিলের ৬.৫২ শতাংশ, কাশিম ইন্ডাস্ট্রিজের ৫.৮৫ শতাংশ, সোনালী পেপারের ৫.৭৯ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৫.৩৫ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৫.৩১ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৫ শতাংশ এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ৪.৯৮ শতাংশ দর কমেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *