হা ওয়েল টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত হা ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৮ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ৭৯ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ২ টাকা ৭১ পয়সা ছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৯ টাকা ৬৮ পয়সা।
