শনিবার, জুন ৬, ২০২৬
এক্সক্লুসিভ

হেলমেট উৎপাদনে এটলাস বিডি ও রানার ট্রেডের চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) এবং রানার ট্রেড পার্ক লিমিটেডের (আরটিপিএল) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হেলমেট উৎপাদনে উভয় কোম্পানির মধ্যে এ সমঝোতা স্বাক্ষরিত হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এটলাস বাংলাদেশ এবং রানার ট্রেড পার্ক “এটলাস-রানার হেলমেট প্ল্যান্ট” নামে হেলমেট উৎপাদন কারখানা স্থাপন করবে। তবে এতে কী পরিমাণ উৎপাদন হবে এবং বার্ষিক কত টাকা মুনাফা হতে পারে তা জানানো হয়নি।
উল্লেখ্য, এটলাস বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ সরকারের মালিকানাধীন মোটরসাইকেল আমদানিকারক এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের একটি সহযোগী সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *