১১% নগদ লাভাংশ ঘোষণা নিয়ালকো অ্যালয়স লিমিটেডের
পুজিবাজারে তালিকাভুক্ত এসএমই সেক্টর নিয়ালকো অ্যালয়স লিমিটেডের-এর পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে জানা গেছে। তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে টাকা ২৯ পয়সা। গত বছর এই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ৫১ পয়সা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৬.৩০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩.৬১ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে ১৪ ডিসেম্বর সকাল ১০ টা ৩০ এ অনুষ্ঠিত হবে। লভ্যাংশের রেকর্ড ডেট ধার্য করা হয়েছে ১২ নভেম্বর।
