শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

১ কোটি ৮ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা লংকাবাংলা ফাইন্যান্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্সের এক উদ্যোক্তা পরিচালক ১ কোটি ৮ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক মাহবুব উল আনাম ১ কোটি ৮ লাখ শেয়ার হস্তান্তর করবেন।
এই উদ্যোক্তা পরিচালক তার পুত্র আবরার আনাম চৌধুরীর কাছে এই পরিমাণ শেয়ার হস্তান্তর করবেন।
এসব শেয়ার আগামী ৩১ অক্টোবরের মধ্যে উপহার হিসেবে হস্তান্তর সম্পন্ন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *