বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

২৬৪ কোটি টাকায় জাহাজ বিক্রি করবে এমজেএল

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ কোম্পানিটির একটি সেকেন্ডহ্যান্ড অয়েল ট্যাঙ্কার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ট্যাঙ্কারটির নাম এমটি ওমেরা লিগ্যাসি।
বুধবার (৫ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে জাহাজ বিক্রির সিদ্ধান্তটি অনুমোদন করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত ১ লাখ ৭ হাজার ৯১ মেট্রিক টন জাহাজটির বয়স ২০ বছর। এটি ২ কোটি ২৭ লাখ ডলারে বিক্রি করা হবে। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭২ কোটি ৪০ লাখ টাকায় (১ ডলার=১২০ টাকা ধরে)। আর বিক্রি প্রক্রিয়ার জন্য কমিশন হিসেবে ব্যয় হবে ৩ শতাংশ। সে হিসেবে জাহাজটি বিক্রি করে এমজেএল পাবে ২৬৪ কোটি ২২ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *