বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেড। কোম্পানিটির বোর্ড সভা ২৮ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন, ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সভায় পর্যালোচনা এবং প্রকাশ করা হবে।